Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৪ মে ২০২৫ | ০৭:৪৯ অপরাহ্ন

কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠান

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৪ মে ২০২৫

কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদূল আনেয়ার।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি ফোরকান আহমদ খোকন, সহ-সভাপতি হাফেজ আহমদ জিসান ও রুহুল কাদের, সাধারণ সম্পাদক মো: কায়ছার হামিদ,  সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) রবিউল করিম রবি, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মোঃ আলমগীর, তথ্য ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য যথাক্রমে নাসির উদ্দীন, শামসুল আলম, আতাউল ইসলাম, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, মোঃ শফিউল করিম, মোঃ আব্দুল্লাহ ও রিয়াজ উদ্দিন সিফাত।

অনুষ্ঠানে ৫মবার সভাপতির দায়িত্ব গ্রহণকালে সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সভাপতি ফোরকান আহমদ খোকন।

সমিতির ২০২৫-২০২৬ সনের এই নির্বাচনে মোট ৬১৯ জন ভোটারের মধ্যে ৫৭৫ জন আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।


কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।