Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রামমন্দির উদ্বোধনে হেমা মালিনীর দৃষ্টিনন্দন নিত্য

অনলাইন ডেস্ক: Inauguration of Ram Mandir

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হয়েছে।সেই আনন্দে দুহাত তুলে নাচলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

৭৫ বছর বয়সী অভিনেত্রী মথুরার সংসদ সদস্যও। সোমবার (২২ জানুয়ারি) রামমন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবার অযোধ্যায় গিয়েছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই ছিলেন অযোধ্যায়। সেখানে স্বামী রামভদ্রাচার্যের আয়োজনে তৈরি বিশেষ ‘রামায়ণ’-এ সীতার ভূমিকা পালন করেছেন তিনি। এদিন কাঞ্জিভরম শাড়ি পরে অনুষ্ঠানে যান। এক কাঁধে ঝোলানো ছিল শাল।

দর্শক আসনের প্রথম সারিতেই ছিলেন হেমা মালিনী। পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তার সঙ্গেই দুহাত তুলে নেচেছেন এই অভিনেত্রী।

এর আগে রামমন্দির নিয়ে কথা বলতে গিয়ে হেমা মালিনী বলেন, এমন সময়ে এখানে (অযোধ্যা) আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। পুরো ভারতবর্ষ এখন রামময়, এমন মন্তব্যও করেন তিনি।

হেমা মালিনীর মত এদিন অনুষ্ঠানে দেখা যায় অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিতের মতো তারকাকে। অনুপম খের আসেন কাশ্মিরি পোশাক পরে। অনুষ্ঠানে গান গেয়েছেন সোনু নিগম, শংকর মহাদেবন, অনুরাধা পাড়োয়াল। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news