Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৫ মে ২০২৫ | ০৩:০০ অপরাহ্ন

আমার বউকে খুজছি

অনলাইন ডেস্ক ১৫ মে ২০২৫

হঠাৎ করেই নিখোঁজ বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তের স্ত্রী।  থানায় জিডি, রাস্তায় রাস্তায় মাইকিং এমনকি স্ত্রীর ছবিসহ পোস্টার লাগিয়েও কোনো কাজ হচ্ছে না। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। 

পুলিশ একে ধরছে, ওকে ধরছে আর জিজ্ঞাসা করছে কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। সন্দেহের তালিকায় মুদি দোকানদার , লন্ড্রি দোকানদার, ড্রাইভারসহ আশপাশের নানা পেশার মানুষ। স্ত্রীর খোঁজে রাশেদ সীমান্ত এক রকম পাগলপ্রায় হয়ে গেছেন। 

শেষমেষ স্ত্রীর পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। জানতে চাইছেন, তার স্ত্রীর কোনো খোঁজ কেউ পেয়েছে কি না।

আসলে ঘটনাটি বাস্তবে নয়, নাটকে। নাটকটির নাম ‘বউ নিখোঁজ’। সুবাতা রাহিক জারিফার গল্পে ও ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। আর প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

ওটিটি প্লাটফরম ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের জন্য নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন, অহনা রহমান, সোহাগসহ অনেকেই।    

নাটক নিয়ে রাশেদ সীমান্ত বলেন, বৈবাহিক জীবনে আমরা অনেকেই মনে করি বিয়ে করে কি ঠিক কাজটিই করলাম? কিন্তু সঠিক জীবনসঙ্গীকে কি আমরা পাই? যদি জীবন থেকে জীবনসঙ্গী হারিয়ে যায়, তাহলে একটা মানুষের জীবনে কি কি প্রভাব পড়ে তাই-ই দেখানো হয়েছে এই নাটকে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।


স্ত্রীকে খুঁজছেন অভিনেতা রাশেদ সীমান্ত