Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৫ মে ২০২৫ | ০৩:০৩ অপরাহ্ন

মহাকাশ গবেষণা কেন্দ্রে চাকরি, দ্রুত আবেদন করুন

অনলাইন ডেস্ক ১৫ মে ২০২৫

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৮ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলি এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)

পদের সংখ্যা: ০২টি 

লোকবল নিয়োগ: ০২ জন 

পদের নাম: অ্যাকাউন্টস অফিসার

পদের সংখ্যা: ০১টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী 

পদের নাম: স্টোর এন্ড প্রকিউরমেন্ট অফিসার

পদসংখ্যা: ০১টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

বয়সসীমা: ১৮ মে ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং সকল অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিবেন। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে মহাকাশ গবেষণা কেন্দ্রে চাকরি, দ্রুত আবেদন করুন

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৫

.....সংগৃহীত ছবি