Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঝিনাইদহে পড়া না পারায় ছাত্রকে বেধড়ক পেটালেন মাদ্রাসা শিক্ষক

অনলাইন ডেস্ক Abu Shams Naim

আহত ছাত্রের নাম আবু শামস নাইম (১২)। সে উপজেলার বেলাট গ্রামের আহসান হাবিবের ছেলে।

বৃহস্পতিবার ভোররাতে মাদ্রাসার হেফজ ক্লাস চলাকালীন শিক্ষক আবু জাফর নাইমকে মুখস্থ পড়া বলতে বলেন। সে পড়া না পারায় শিক্ষক বেত দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে নাইমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বাবা। 

শিশুশিক্ষার্থীকে বেধড়ক পিটুনি, শিক্ষক বহিষ্কারশিশুশিক্ষার্থীকে বেধড়ক পিটুনি, শিক্ষক বহিষ্কার

খবর পেয়ে বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাকারিয়া মাসুদ অভিযুক্ত শিক্ষক আবু জাফরকে আটক করে কালীগঞ্জ থানায় পাঠায়। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে আহত ছাত্রের খোঁজখবর নিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভুক্তভোগী পরিবার যদি মামলা করতে চায়, আমরা সব ধরনের সহযোগিতা করা হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news