Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সাত কলেজে আসতে পারে নতুন কর্মসূচি

অনলাইন ডেস্ক জরুরি সংবাদ সম্মেলনের ডাক New programs may come to seven colleges

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় কর্তৃপক্ষের ‘কালক্ষেপণ’-এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে।

শুক্রবার (১৬ মে) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি এবং পূর্বের অধিভুক্তি বাতিলের প্রেক্ষাপটে সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন নিয়ে সময়ক্ষেপণ করছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি জানাতে এ পরিস্থিতিতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news