
বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের কর্মচারীদের জন্য সঞ্জীবনী প্রশিক্ষণ।
১১ মে ২০২৫ থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজার এর পরিচালক (উপসচিব) মো: লুৎফর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন।
প্রধান অতিথি তার সেশনে কক্সবাজার জেলার পর্যটন এবং উন্নয়ন সম্ভাবনা তুলে ধরেন। পর্যটন খাতে জেলা প্রশাসনের উদ্ভাবনী সংযোজন ভ্রমণিকা এপটি সবার মধ্যে বিশেষভাবে সাড়া জাগিয়েছে। পুরো সেশনে প্রশিক্ষণার্থীদের আন্তরিক অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।