বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা হতে আটজন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন দুইজন প্রার্থী।
বুধবার (১৪ মে) সকালে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।