
প্রশিক্ষনার্থীদের কিটবক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মে শনিবার বিকেল চারটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সৈয়দ ইসমাইল সিরাজী একাডেমিক ভবনে এই কিটবক্স বিতরণ হয়। এই অনুষ্ঠানে রাজশাহী ফেলো (আই ই ডি) আন্দ্রিয়াস বিশ্বাসের সঞ্চালনায়, রাজশাহী বিদ্যালয়ের শিক্ষার্থী সনজিত কিস্কুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেখক,গবেষক ও ছাত্র উপদেষ্টা ড.আমিরুল ইসলাম কনক।বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক জনাব,হরেন্দ্র নাথ সিং,সাংস্কৃতি ও সমাজকর্মী ওয়ালিউর রহমান বাবু উপস্থিত ছিলেন।এই ২০২৪-২০২৫ অর্থবছরে পাঁচজন প্রশিক্ষনার্থী বাবলু টুডুকে ওয়েলডিং, মিল্টন বিশ্বাসকে অটোমোবাইল, শান্তা বিশ্বাসকে বিউটি পার্লার,রবিন মুর্মুকে সেফ,ও জনি রবিদাসকে সেলুন উপকরণ প্রদান করা হয়।