Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক Interrogation is going on

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। সেখান থেকে প্রথমে তাকে নেওয়া হয় ডিএমপির ভাটারা থানায়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার (১৮ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল চারটার দিকে তাকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জানা গেছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news