Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মে ২০২৫
০৬:১৭ অপরাহ্ন

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক road block

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা।

সোমবার (১৯ মে) দুপুর থেকে মরিজ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা ইপিজেডের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে করে ওই এলাকায় বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, তারা মাসের পর মাস বেতন না পাচ্ছেন। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে তারা সড়ক ছাড়বেন না।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news