Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ মে ২০২৫
০৪:২৫ অপরাহ্ন

সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শওকত আলী

অনলাইন ডেস্ক General Secretary Shawkat Ali

ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি মো. কবির হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শওকত আলী।

গত বৃহস্পতিবার (১৫ মে) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনি তফসিল অনুযায়ী ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ ও প্রাপ্ত ভোট গণনা শেষে বিশেষ সাধারণ সভায় ফলাফল ঘোষণা করা হয়। 

চূড়ান্ত ফলাফল অনুযায়ী ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ এ নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মাহবুব আলী (শামীম), যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আনোয়ার কবির।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন— মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, এনামুল হুদা, কাজী মঈনুল হোসেন (বিপ্লব), মো. সাইদুজ্জামান, হাবিবুর রহমান খোকন ও মো. হারুনুর রশীদ হাওলাদার। 

ফলাফল ঘোষণাপত্রে স্বাক্ষর করেন নির্বাচন কমিটির সদস্য ও ইস্টার্ন প্লাজা দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড ও তাঁত তত্ত্বাবধায়ক মো. ফারুক সরকার, সদস্য মুন্সী আব্দুল কাইয়ুম, মো. শাহজাহান আলী প্রমুখ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news