মঙ্গলবার (২০ মে) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
মো. সাইদুল ইসলাম বর্তমানে সিলেট পাসপোর্ট অফিসে পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রাখায় এবং উক্ত টাকা হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় দুদক মামলাটি দায়ের করেছে।