Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারের রামু ও মহেশখালী থানার ওসি প্রত্যাহার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Maheshkhali Police Station OC withdrawn

কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদকে প্রত্যাহার করা হয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ এই দুই থানায় নতুন ওসি নিয়োগ করা হয়েছে। মহেশখালীতে দেয়া হয়েছে মনজুরুল হককে ও রামুতে পদায়ন করা হয়েছে তৈয়বুর রহমানকে।

কক্সবাজার পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের জনস্বার্থে বদলি করা হয়েছে বলে জানানো হয় এবং কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জেলা পুলিশ কর্তৃক মাত্র দুইদিন আগে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news