Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শুটিংয়ে সুস্মিতাকে স্পর্শের সময় নিয়ন্ত্রণ হারান অভিনেতা

অনলাইন ডেস্ক The actor lost control

১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এরপ্র আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন পর পর। শুধু অভিনয় নয়। ব্যক্তিত্বের জন্যও সর্বত্র প্রশংসিত সুস্মিতা।

কিন্তু হেনস্তা থেকে রেহাই পাননি বলিউডের এই বিউটি কুইন। সহ-অভিনেতার হাতে নাকি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন সুস্মিতা-এমনই দাবি তার।

অভিনেত্রী জানান, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সুস্মিতা। সেই সহ-অভিনেতা নাকি আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছিলেন তাকে। ২০০৬ সালে একটি ছবির শুটিংয়ে অভিনয় করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল সুস্মিতার।

সহ-অভিনেতার আচরণের কথা ছবির পরিচালককেও জানিয়েছিলেন সুস্মিতা। পরিচালকও সুস্মিতাকে বুঝিয়ে বলেছিলেন, নেহাতই ভুল বোঝাবুঝির কারণ এমন কিছু ঘটেছে। সুস্মিতাও আর এক বার বিবেচনা করে দেখেন এবং অভিনেতার সঙ্গে সবটা মিটমাট করে নেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news