Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ মে ২০২৫
০৫:৫০ অপরাহ্ন

এবার আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নামছেন ইশরাক

অনলাইন ডেস্ক Ishraq is taking the field

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে টানা সাত দিন ধরে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এই দীর্ঘ আন্দোলনের মাঝেই ইশরাক নিজে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে রাজপথে দাঁড়াবেন বলে নতুন নির্দেশনা দিয়েছেন।

বুধবার (২১ মে) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানিয়েছেন, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহ অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ’। এছাড়া তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়েছেন, ‘নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না’।

অন্যদিকে, ওইদিন হাইকোর্ট রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীসহ হাইকোর্ট বেঞ্চ ওই দিন রিটের শুনানি পরিচালনা করবেন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন, এবং ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

মূলত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস প্রায় পৌনে দুই লাখ ভোটে জয়ী হলেও নির্বাচনি ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ সেই ফলাফল বাতিল করে বিএনপিপন্থি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ঢাকাসদর দক্ষিণের নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয়। এরপর থেকে ইশরাকের সমর্থকরা প্রতিদিন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news