Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ মে ২০২৫
০৬:০৬ অপরাহ্ন

ভোলায় ৫ চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক Three members arrested

ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট ও পরানগঞ্জ বাজার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে আরওয়ান-৫ সহ বিভিন্ন মডেলের পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের বাসিন্দা ভবেশ চন্দ্র সোমের ছেলে শুভ দিগন্ত (২৩), ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে মো. ওয়াসিম (২১) ও ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে মো. শাকিল (৩০)।

বুধবার (২১ মে) দুপুরে ভোলা সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news