Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ মে ২০২৫
০১:০৯ অপরাহ্ন

হজে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৮ বাংলাদেশি

অনলাইন ডেস্ক 18 Bangladeshis admitted to hospital

পবিত্র হজ পালনে এ বছর সৌদি আরবে গিয়ে ৬২ জন বাংলাদেশি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানা গেছে।  

বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাপ্রাপ্ত মোট হজ যাত্রীর সংখ্যা ৬২ জন। সেখানে বর্তমানে ভর্তি হজযাত্রীর সংখ্যা ১৮ জন।

এ ছাড়া, সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে দেওয়া স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২০ হাজার ৩৬৭টি।

বুলেটিনে আরও বলা হয়, হজে গিয়ে সৌদি আরবে সর্বমোট ৯ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী।  এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় পাঁচজন।

এ বলা হয়েছে, এ পর্যন্ত সৌদি আরবে গিয়েছেন সর্বমোট হজযাত্রী ৫২ হাজার ৬৯০ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে হজযাত্রী চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে হজযাত্রী ৪৮ হাজার ১০৭ জন।  

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে।

এবার সরকারি হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০, বেসরকারি হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news