Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২২ মে ২০২৫ | ০২:৫৫ অপরাহ্ন

দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

অনলাইন ডেস্ক ২২ মে ২০২৫

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদেরকে আন্দোলন চালিয়ে যেতে বললেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে সমর্থকদের তিনি এমন নির্দেশনা দেন।

ইশরাক হোসেন ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।

দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালানোর নির্দেশনা ইশরাকের