Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৩ জানুয়ারি ২০২৪ | ১১:৫৫ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ৮ মাদক সেবি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেসিসি পাড়ায় অভিযান চালিয়ে ৮ জন মাদক সেবি ও মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ।

বেশ কিছুদিন ধরেই তারা ওই এলাকায়  নিজেরা মাদক সেবন করত পাশাপাশি স্থানীয় যুবকদের কাছে বিক্রি করত মাদক।

কেডিসি পাড়ার স্থানীয়দের এ অভিযোগের প্রেক্ষিতেঅভিযান পরিচালনা করে র‍্যাব-৫।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ৮ মাদক সেবী ও মাদক কারবারি আটকের বিষয়টি র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় । 

র‍্যাব জানায়, কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার  মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। সাদা পোশাকে র‌্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

তারা হলেন ,মহিদুল  ইসলাম  (৪০),কামরুজ্জামান (৩৫), সারোয়ার জাহান (৪০), নাইমুল (৩৫), শরিফ (৩৫), লিটন (৩০), রবিউল আলম (৪৫)  ও মামুনুর রশিদ (৩০) । পরে,তাদেরকে  গোমস্তাপুর   থানায় মামলা  করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । 

গোমস্তাপুরে ৮ মাদক সেবি আটক