Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ মে ২০২৫
০৮:১৯ অপরাহ্ন

আবাসন সুবিধাসহ আরএফএল গ্রুপে চাকরি

অনলাইন ডেস্ক Jobs at RFL Group

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মেইন্টেন্যান্স, (ক্যাবল, মেটাল-এসএস অ্যান্ড জিআই, বেটারি) বিভাগ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, আবাসন সুবিধা, প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড় সহ ক্রেডিট ক্রয়ের সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজার

বিভাগ: মেইন্টেন্যান্স, (ক্যাবল, মেটাল-এসএস অ্যান্ড জিআই, বেটারি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি 

অন্যান্য যোগ্যতা: রক্ষণাবেক্ষণ কার্যক্রম, মেশিনের সমস্যা নির্ণয় এবং মেরামত তত্ত্বাবধানে দক্ষতা। 

অভিজ্ঞতা: ০৬ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারাখানায় 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: হবিগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, আবাসন সুবিধা, প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড় সহ ক্রেডিট ক্রয়ের সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২৫

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news