Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জালিয়াপালং ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার VGF rice distribution

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজারের উখিয়ার ১নং জালিয়াপালং ইউনিয়নের পরিষদে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

গতকাল পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে চাল বিতরণ করেন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম। এসময় পরিষদ সদস্যগণ ও সচিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজয়বাংলা নিউজকে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জানান, বিনামূল্যে খাদ্যশস্য ভিজিএফ চাল বিতরণসহ সমস্ত কার্যক্রম চলছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। পরিষদের সকল নাগরিক সেবায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news