Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ৩দিন ব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন

শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Auspicious inauguration of the 3-day land fair

চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় তিন দিন ব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে  উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মেলায় সহকারী কমিশনার ভূমি ও উপসহকারী কমিশনার ভূমি কর্মকর্তা-কর্মচারি সহ সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে নাচোল উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে শেষ হয়।

৩ দিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন  সদর ইউনিয়নের উপসহকারী কমিশনার (ভূমি) নেজাম উদ্দিন, নেজামপুর ও কসবা ইউনিয়ন  উপসহকারী কমিশনার (ভুমি) রবিউল ইসলাম, ফতেপুর ইউনিয়ন উপসহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া জানান, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, সেবা বুথে অনলাইনের মাধ্যমে যাবতীয় আবেদন আপলোড করা, তাতক্ষনিক ভূমির দাখিলা প্রদান, সেবা গ্রহিতাদের অভিযোগ গ্রহন, রেকর্ড সংশোধন ও মিসকেস সংক্রান্ত শুনানী, ভূমি সেবা বিষয়ক জনসচেতনতার জন্য লিফলেট, বুকলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news