Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৪ জানুয়ারি ২০২৪ | ১২:৪৭ পূর্বাহ্ন

ফাইটার এই সিনেমা মুক্তির আগে স্মৃতিতে ডুবলেন হৃতিক

অনলাইন ডেস্ক: ২৪ জানুয়ারি ২০২৪

আগামীকাল মুক্তি পাচ্ছে দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশনের ‘ফাইটার’। এই সিনেমা মুক্তি পাওয়ার আগে স্মৃতির অতলে ডুব দিলেন নায়ক। নিজের ছোটবেলার ছবি পোস্ট করে আবেগতাড়িত ‘ফাইটার’।

তবে ছবিতে অবশ‍্য একা নেই হৃতিক। গোল গোল চোখের একরত্তি হৃতিক পরম নিশ্চিন্তে মাথা হেলিয়ে রেখেছেন ঝাঁকড়া চুলের এক শিশুকন‍্যার কাঁধে। সেই মেয়ের চোখেমুখেও ভরপুর দুষ্টুমির ছাপ। ছবিতে স্পষ্ট দিদি-ভাইয়ের খুনসুটির ছাপ। দিদি সুনয়না রোশনের ৫২তম জন্মদিনে হৃতিক এই ছবি পোস্ট করেন।

সুনয়নার একটি প্রযোজনা সংস্থা আছে। দিদির জন্মদিনে নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করে আবেগে ভাসলেন অভিনেতা। দিদির প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে হৃতিক লিখলেন, এ বছরের জন্মদিনে আমার তরফ থেকে উপহার হলো আমাদের সম্পর্কের বন্ধন। শুধু তুমি আর আমি, আমাদের দিদি এবং ভাইয়ের সম্পর্ক অমলিন হোক। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে মিস্ করি। শুভ জন্মদিন। 

ফাইটার সিনেমার হাত ধরে প্রথম বার পর্দায় জুটি বাঁধছেন হৃতিক-দীপিকা। মাঝে আর এক দিন। তার পরেই মুক্তি পাবে সিনেমা। ছবির কলাকুশলী থেকে দর্শক, সকলের মধ‍্যেই উত্তেজনা তুঙ্গে। 

                                                               

ছবি