Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ মে ২০২৫
০২:১৩ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার জাপান সফরে ৭ চুক্তি-সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক : Dr. Muhammad Yunus

আগামী ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সফরের অংশ হিসেবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

আজ (সোমবার ) প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফর নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করবে এবং অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এ ছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান, ভারতের পুশইন বিষয়ে গভীরভাবে তদন্ত চলছে, তবে এ বিষয়ে নিয়মিত জোর প্রতিবাদ জানাচ্ছে অর্ন্তর্বতী সরকার।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news