Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সিটি করপোরেশনসহ ২৩৩ নির্বাচনের তপসিল ঘোষণা

অনলাইন ডেস্ক City Corporation Elections

ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন এবং ৫টি পৌরসভার নির্বাচনসহ ২৩৩টি নির্বাচনের তপসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তারিখ ঘোষণা করেন।

তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে। ভোট হবে আগামী ৯ মার্চ।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নির্দেশে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। বাকি যে ভোট আছে সেখানে ব্যালট পেপারের মাধ্যমে গ্রহণ করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news