Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ মে ২০২৫
০৫:২০ অপরাহ্ন

রাজশাহী কলেজে বিশ্ব কবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

তামিম তুলি Celebration of the birth anniversary of the world poet and national poet

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী কলেজ কর্তৃক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।

২৬-মে (সোমবার) বেলা ১১ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। তিনি বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কৃতিত্বের জন্য আমাদের কাছে অমর হয়ে আছেন। তার গুণাবলী ব্যাখ্যা করা সময় সাপেক্ষ ব্যাপার। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মধ্যে সম্পর্ক ছিল নিবিড়। বিশ্ব কবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্ব কবি ও জাতীয় কবির অবদান সম্পর্কে ধারণা তরান্বিত হবে।

তিনি আরো বলেন,কাজী নজরুল ইসলাম শুধু জাতীয় কবি নয় তিনি দেশপ্রেমী ও সাম্যবাদী কবি,তিনি বিদ্রোহী কবি, তিনি প্রেম ও দ্রোহের কবা, তিনি নারীর প্রতি সন্মান প্রদর্শনকারী কবি। তিনি শিক্ষার্থীদের উপর আশা ব্যক্ত করে বলেন, আমি আশা করি বিশ্ব কবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে রবি ঠাকুর ও নজরুল সংগীত , নৃত্য, রচনা পাঠ ইত্যাদি সকল বিষয়ে অনুপ্রাণিত হবে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ ইব্রাহিম আলী, জুয়েল কিবরিয়া অধ্যাপক বাংলা বিভাগ, ইকবাল হোসেন অধ্যাপক বাংলা বিভাগ এবং রবিউল ইসলাম অধ্যাপক বাংলা বিভাগ।

আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় এবং সর্ব শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল সংগীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news