Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্যারিসে হাজারো মানুষের সমাবেশ

অনলাইন ডেস্ক gathering of people

প্যারিসের রিপাবলিক চত্বরে এক বিক্ষোভ সমাবেশে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে হাজার হাজার মানুষ প্রতিবাদ জানিয়েছে। এতে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা সমবেত হন।

রোববার (২৫ মে) বিকেলে প্যারিসের রিপাবলিক চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে স্পষ্ট বার্তা ছিল– গণহত্যা বন্ধ হোক, আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করুক। আয়োজকরা জানান, এটি শুধু প্রতিবাদ নয়, বরং মানবতার পক্ষে একটি ক্রমাগত আওয়াজ।

আন্দোলনের একজন অংশগ্রহণকারী বলেন, আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক। প্রতিটি মানুষের প্রাণের মূল্য আছে, ফিলিস্তিনিদেরও।

বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ডে ‘Ce n’est pas une guerre, c’est un génocide’ লেখা অর্থাৎ, ‘এটি যুদ্ধ নয়, গণহত্যা’ ইত্যাদি বার্তা দেখা গেছে। পুরো এলাকা ফিলিস্তিনের পতাকায় ঢেকে যায়, যা আন্দোলনকে গভীর আবেগ ও দৃঢ়তার সঙ্গে তুলে ধরে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news