Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কমলগঞ্জ সীমান্তে ২১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

অনলাইন ডেস্ক At the Kamalganj border

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) তাদেরকে বাংলাদেশে পুশইন করে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। 

সোমবার (২৬ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায় তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম জাকারিয়া ২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আটকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর থানার দেওয়াবের খামার গ্রামের মো. বেলাল হোসেন (৪৫), রাশেদা বেগম (৩৫), ফুলবাড়ি উপজেলার শিমুল বাড়ি গ্রামের মো. মজিবুল (২২), সেলিনা (২০), মৌপিতা (৩), মরিয়ম (৮ মাস), মো. গোলদার (৫০), আনজু (৪০), রাশেদুল (২০), জেসমিন (৮), রাঙ্গামাটি গ্রামের মো. আশরাফ (৪০), রাহেনা (৩০), রায়হান (৮), আশা মনি (১৮), মো. আখের আলী (২৩), তৈয়ব আলী (৪৫), ইব্রাহিম (২ মাস), খাদিজা (২), নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতি গ্রামের মো. নাজমুল হাসান (২৪), ইনচার আলী (৫০), হামিদা বেগম (২০) ও রাবেয়া খাতুন (২)। 

এ নিয়ে কমলগঞ্জের দলই সীমান্তে দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ৩৬ জনকে আটক করলো বিজিবি।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news