Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ মে ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ন

দলগাছীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ৭বছরের আরিফের

প্রতিনিধি, বদলগাছী(নওগাঁ) 7-year-old Arif drowns in water

নওগাঁর বদলগাছীতে খেলতে গিয়ে অসাবধানতা বসত পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ৭ বছরের শিশু আরিফের। শিশু আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রামে।

নিহত আরিফ(৭) বদলগাছীর কোলা ইউনিয়নের মামুন হোসেনের ছেলে এবং ঝাড়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

থানা ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার ২৬শে মে দুপুর ৩টার দিকে বাড়ির পাশে পুকুরের পাশে খেলতে যায় মামুনের ছেলে আরিফ (৭)।খেলার ছলে হটাৎ পাশে থাকা পুকুরে পড়ে পানির নিচে ডুবে গেলে সাথে থাকা সোনিয়া(৭) দৌড়ে এসে ঘটনাটি চাচা কালু মন্ডল(৪০)কে জানায়। কালু মন্ডল সহ স্থানীয় গ্রামের লোকজন দৌড়ে গিয়ে ডুবে যাওয়া স্থানে নেমে শিশু আরিফকে উদ্ধার করে নিকটস্থ আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। খবরপেয়ে সন্ধা ৬টার দিকে বদলগাছী থানা পুলিশের এস আই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন।

এ ব্যপারে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news