Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৭ মে ২০২৫ | ০২:১০ অপরাহ্ন

রাজশাহীর পদ্মার পাড় থেকে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ২৭ মে ২০২৫

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্র আন্দোলনের সময় থানা হতে লুন্ঠিত অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।লুন্ঠিত উদ্ধার অস্ত্রের মধ্যে রায়েছে,একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি।

র‌্যাব-৫ জানায়,২৬মে দিবাগত রাত ২টা দিকে র‌্যাব-৫, সিপিএসসি-রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান  চালিয়ে পদ্মা নদীর তীরবর্তী কাশবনের ভিতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ এর একটি চৌকস গোয়েন্দা দল।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


রাজশাহীর পদ্মার পাড় থেকে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার। ছবি - কাবিল হোসেন