"আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দিবো না ভুলিতে" ধারণাকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২৭-মে (সোমবার) বিকেল ৬ টায় উক্ত নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় কবির স্মরণে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মাহাইর ইসলাম । এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম কনক। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
মনোমুগ্ধকর নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।