Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক : তারুণ্যের সমাবেশ BNP youth rally

বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বুধবার (২৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশকে ঘিরে সকাল থেকে মহানগরের বিভিন্ন ইউনিট থেকে শুরু করে নানা প্রান্ত থেকে নয়াপল্টনে জড়ো হতে দেখা গেছে দলটির নেতাকর্মীসহ সমর্থকদের। এ সময় তারা তাদের দলীয় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ি সহ আশেপাশের পুরো এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এই সমাবেশের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আজকের সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ-তরুণীর জমায়েত হবে বলে আশা করা হচ্ছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ-উৎকণ্ঠা, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে একটি ইতিবাচক বার্তা দেওয়া।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে জানা গেছে।

সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news