Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ মে ২০২৫
০৯:০৩ অপরাহ্ন

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : cricket

পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অধিনায়ক আগা সালমান ও শাদাব খানের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। 

বিশাল টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.২ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ ক্রিকেট দল।

দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন লিটন। ২০ বলে ৩৬ রান করেন জাকের আলি। ১৭ বলে ৩১ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।

পাকিস্তানের ৩৭ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন পেস বোলার হাসান আলি। তিনি ৩.২ ওভারে ৩০ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন।

প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল। আজ হেরে গেলে সিরিজ হাতছাড়া হবে লিটন দাসের নেতৃত্বাধীন দলের। 

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তান: হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ, আবরার আহমেদ, সালমান আলি আগা (অধিনায়ক) সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news