Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ মে ২০২৫
০১:৩৩ অপরাহ্ন

বাংলাদেশের আম চীনে পৌঁছেছে

অনলাইন ডেস্ক : Mango of Bangladesh

প্রথমবারের মতো চীনে রপ্তানি হলো বাংলাদেশের আম। গত ৩০ মে তিন টন আমের প্রথম চালান পৌঁছেছে হুনান প্রদেশের ছাং শা শহরের হুয়াং হুয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরেই শুল্ক ও কোয়ারেন্টিন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা শেষে ছাড়পত্র দেয়।

এই চালানের আম চীনের ই-কমার্স, সুপারশপ ও তাজা খাদ্য চেইনে বিক্রি হবে। এর মাধ্যমে বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথম ধাপে ১০০ টনের বেশি আম রপ্তানির পরিকল্পনা রয়েছে। বাংলাদেশি আমের গুণমান ও স্বাদ চীনা ভোক্তাদের মন জয় করতে পারলে ভবিষ্যতে রপ্তানি আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

এর আগে বাংলাদেশি আম প্রধানত মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হতো। এবার এশিয়ার বৃহৎ বাজারে প্রবেশে দেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা আরও বিস্তৃত হলো।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news