Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ মে ২০২৫
০৫:৫৭ অপরাহ্ন

পবায় পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: Day-long training workshop held for jute farmers

“পাট প্রকৃতির অপূর্ব দান, পরিবেশে রাখে বিরাট অবদান” স্লোগানে রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

"উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের" আওতায় শনিবার  (৩১ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।


জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক বিএডিসি (পাটবীজ) এইচ এস জাহিদ ফেরদৌস, সহকারী পরিচালক নাদিম আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী ও উপজেলা পাট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এসময় বক্তারা জানান, সোনালী আঁশ নামে খ্যাত পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। প্রণোদনা হিসাবে সার ও বীজ প্রাপ্ত নির্বাচিত পাট চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট চাষ ও পাট বীজ উৎপাদন, কর্তন, জাগ দেওয়া, আাশ ছাড়ানো, বীজ সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসময় কৃষকদের বেশি বেশি পাট চাষ করার আহ্বান জানান তাঁরা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news