Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ মে ২০২৫
০৭:৪১ অপরাহ্ন

গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে একটি অনিবন্ধিত দল

নিজস্ব প্রতিবেদক: মিজানুর রহমান মিনু Mizanur Rahman Minu

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অনিবন্ধিত দল বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

শনিবার রাজশাহী নগরের রেলগেট এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাবেক সিটি মেয়র মিনু বলেন, ‘গত বছরের জুলাই-আগস্টে  স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আবারও বাঁধা হয়ে দাঁড়িয়েছে একটি অনিবন্ধিত দল। আর এই দলকে প্রধান্য দিচ্ছেন খোদ প্রধান উপদেষ্টা। কিন্তু বাংলাদেশের জনগণ আর এটা মেনে নেবে না। দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠায় আসছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতারা এ সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

স্বেচ্ছাসেবক দলের বোয়ালিয়া (পূর্ব) থানার সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম সভাপতিত্ব করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news