Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০১ জুন ২০২৫ | ০৫:২৫ অপরাহ্ন

আরব আমিরাতে গরু-ছাগলের দাম কেমন

অনলাইন ডেস্ক : ০১ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। এখন চলছে কোরবানির পশু কেনার প্রস্তুতি। পশুর আকার ও আকৃতি অনুযায়ী দাম বিভিন্ন হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে কোরবানির এসব পশুর দাম কেমন সেটির ধারণা দিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। এ বছর পশুর দাম প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ বেড়েছে বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন কয়েকজন ক্রেতা।

শনিবার (১ জুন) খালিজ টাইমসের প্রতিনিধি গিয়েছিলেন আল কুসাইস বাজারে। সেখানে গিয়ে দেখেছেন এবার একেকটি ১৫ কেজির সোমালি ছাগলের সর্বনিম্ন দাম ১ হাজার ২০০ দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৪০ হাজার টাকার সমান।

ভারতীয় ২৫ কেজির ছাগলের দাম শুরু হচ্ছে ২ হাজার ৮০০ দিরহামে। অর্থাৎ ভারতীয় একটি ছাগল কিনতে এবার দেশটির বাসিন্দাদের খরচ করতে হবে প্রায় ৯৪ হাজার টাকা।

দেশটিতে পাকিস্তানি ২২ কেটি একেকটি ছাগল বিক্রি হচ্ছে সর্বনিম্ন ২ হাজার ৫০০ দিরহামে। যা প্রা ৮৪ হাজার টাকার সমান।

অপরদিকে ভারতীয়, পাকিস্তানি অথবা সোমালিয়ার ৩৫০ থেকে ৪০০ কেজির একেকটি ষাড় গরু সর্বনিম্ন ৯ হাজার দিরহামে বিক্রি হচ্ছে। যা প্রায় ৩ লাখ টাকার সমান।

আর ১ হাজার ২০০ কেজির একটি ষাড় বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১২ হাজার দিরহামে। যা প্রায় ৪ লাখ টাকার সমান।

এগুলো হলো সর্বনিম্ন দাম। পশুর আকার, আকৃতি ও ওজন অনুযায়ী দাম আরও বেশি হবে।

সূত্র: খালিজ টাইমস

...সংগৃহীত ছবি