Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব

অনলাইন ডেস্ক : আগামী অর্থবছর Proposal to allocate Tk 125 crore

আগামী অর্থবছরে নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের ব্যবসায় আগ্রহী করে তুলতে বাজেটে এ বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (০২ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতায় এমনটি জানান।

অর্থ উপদেষ্টা বলেন, নারীর সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে মহিলাদের জন্য দক্ষতাভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে এবং উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নির্বাচিত ২০ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ ২০২৫–২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন হয়েছে। এটি দেশের ৫৪তম জাতীয় বাজেট এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট।

বাজেটে প্রস্তাবিত এই বরাদ্দ ও কার্যক্রম নারীর অংশগ্রহণমূলক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং নারীদের আত্মকর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news