Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আড়ৎদারের নিকট জম্মি চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা,মনে ১৪ কেজি বেশি

আবুল কালাম আজাদ,রাজশাহী:- 14 kg mangoes per person

 আবহাওয়া অনুকূলে থাকায় আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে  গত বছরের তুলনায় এবার আমের ফলন ভালো হয়েছে। গত বছরে লোকসান পুষিয়ে এবার ভালো দামের আশায় বুক বেঁধেছে আম বাজারজাত করছে আম চাষিরা। তবে বিগত বছরগুলোর ন্যায় এবারও আড়ৎদারদের কাছে জিম্মি হয়ে পড়েছেন তারা।৪০ কেজিতে মন হলেও তাদের মন প্রতি ১৪ কেজি আম বেশি দিতে বাধ্য করছে আড়ৎদার।

সরজমিনে চাঁপাইনবাবগঞ্জেের ভোলাহাট ও কানসাটের আম বাজার ঘুরে দেখাগেছে ও আম চাষিদের কাছথেকে জানাগেছে,  দেশের সবচেয়ে বড় আমবাজার কানসাটে আমচাষিদের জিম্মি করে ৫২ থেকে ৫৪ কেজিতে এক মণ হিসেবে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে ।  একমনে বাড়তি ১৪ কেজি আম  নাদিলে,  চাষিদের কাছ থেকে কেনা আম কিনছেনা আড়ৎত সন্ডিকেটরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।  

একই চিত্র জেলার রহনপুর,আলমপুর,বোয়ালিয়া, গোমস্থাপুর,নাচোল ও জেলাবসদরের বাজার গুলেোর।

ভোলাহাটের  আমচাষি কয়েস উদ্দিন বলেন, গত কয়েক বছর ধরে আমের মণের ওজনের পরিমাণ ক্রমশ বাড়তেই আছে। তাদের জিম্মি করেই ৫৪ কেজিতে মণ হিসাবে আম নিচ্ছেন আড়ৎদাররা। বেশি ওজনে আম বিক্রি করতে না চাইলে পুরো সিন্ডিকেট আম কেনা বন্ধ করে দেয়।  বাধ্য হয়ে আমাদের  মনে ১৪ কেজি বেশি দিয়ে আম বিক্রি করতে হচ্ছে। লাভের ধান টিয়ায় খাওয়ার মত অবস্থা।

কানসাট বাজারের  আম বিক্রেতা দবির উদ্দীন বলেন, ২০২২ সালের আগে আমরা ৪২ থেকে ৪৩ কেজিতে মণ ধরে বিক্রি করেছি।  ২০২২ সালে হঠাৎ করেই ৪৮ কেজিতে মণ ধরে আম কেনেন আড়ৎদাররা। সেই থেকে বছর বছর আমের ঢলন বাড়ছেই। চলতি বছর ৫২ থেকে ৫৪ কেজিতে মণ ধরে আম কিনছেন। আমরা এখন বিপাকে।

চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, আমরা কষ্ট করে আম উৎপাদন করি। কিন্তু আড়ৎদাররা মণে ১২ থেকে ১৪ কেজি আম বেশি নিচ্ছেন। এ অনিয়ম বিগত কয়েক বছর থেকেই চলে আসছে। আমরা এ সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চাই। মণ প্রতি ১২ থেকে ১৪ কেজি বেশি ধরে যে অতিরিক্ত আম নেওয়া হয়, তার বাজারমূল্য অন্তত ৫০০ কোটি টাকা বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, কানসাট ও ভোলাহাট বাজারে আমের ওজন নিয়ে সমস্যার বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তা, আমচাষি ও আড়ৎদারসহ সব অংশীজনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৮৬ হাজার টন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news