Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নাটোরে থেমে থাকায় পিকাআপের সাথে অপর পিকাআপের ধাক্কায় চালক ও সহকারি নিহত

নাটোর প্রতিনিধি Driver and assistant killed in pickup truck crash

নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় একটি পিকাপের ধাক্কায় অপর পিকাপের চালক ও সহকারি নিহত হয়েছে।

চাকা ফেটে বিকল হওয়া পিকাপটিতে নতুন চাকা লাগানোর সময় পেছন থেকে আরেকটি পিকাপ তাদের ধাক্কা দিয়ে চলে যায়।  নিহতরা  হলেন আব্দুল মজিদ (৭০) ও রনি (৩৫)উভয়ের  বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার বাসিন্দা

সোমবার (২রা জুন) রাত সাড়ে ১১ টার সময় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, রাত ১১টা থেকে নাটোর শহরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এতে শহরের মধ্যে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এ সময় রাজশাহী থেকে আম বোঝাই একটি পিকআপ  নাটোর শহরগামী  চকবৈদ্যনাথ চামড়াপট্টি অতিক্রমের সময় টায়ার বাস্ট হয়। এসময় চালক ও তার সহকারি পিকাপটি পেছনে বেঁধে রাখা একটি অতিরিক্ত চাকা খুলতে পেছনে আসেন। এসময় পেছন থেকে আরেকটি পিকাপ তাদের এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক বলেন, নিহত দুজনের নাম পরিচয়  জানা গিয়েছে তাদের দুজনের বাড়ি পাবনা জেলায় তবে স্থানীয়রা জানান ঘাতক যানটিও একটি পিকাপ ছিল। দুজনের মরদেহ নাটোর জেলা সদর  হাসপাতালে ময়না তদন্তের জন্য  নেওয়া হচ্ছে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর সদর থানার (ওসি) মাহবুবুর রহমান তিনি জানান যে ঘাতক পিকআপটি পালিয়েছে তা সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের স্বজনেরা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news