Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৩ জুন ২০২৫ | ০৫:৪৭ অপরাহ্ন

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠন করা হবে

অনলাইন ডেস্ক : ০৩ জুন ২০২৫

সরকারি চাকরি অধ্যাদেশে কর্মচারীদের আপত্তির বিষয়গুলো পর্যালোচনা করার জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (০৩ জুন) সচিবালয় কর্মচারী ঐক্য কোরামের নেতাদের কাছ থেকে স্মারকলিপি নেওয়ার পর আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, এ আইনের বিষয়ে তাদের অনেক আপত্তি আছে। তাদের আপত্তিগুলো শোনার জন্য আমাদের পূর্ণ মানসিকতা রয়েছে।

আসিফ নজরুল বলেন, তাদের দাবি ও আপত্তিগুলো শোনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। সেখানে উপদেষ্টাসহ অন্যরা থাকবেন। কমিটি শিগগিরই গঠন করা হবে। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করা হবে।

আইন উপদেষ্টা বলেন, তাদের দাবি ও আপত্তিগুলো শোনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। সেখানে উপদেষ্টাসহ অন্যরা থাকবেন। কমিটি শিগগিরই গঠন করা হবে। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, আজ বা কাল এ কমিটি গঠন হবে। উপদেষ্টা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আমি যদি কমিটিতে থাকতে পারি, তাহলে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদের বক্তব্যগুলো শুনব এবং উপদেষ্টা পরিষদের সভায় তুলে ধরার চেষ্টা করব।

.....সংগৃহীত ছবি