Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৪ জুন ২০২৫ | ১০:৪৫ পূর্বাহ্ন

ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

অনলাইন ডেস্ক : ০৪ জুন ২০২৫

 ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

 তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (০৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

ভাঙ্গা ফায়ার সার্ভিস জানায়, চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ডে একটি মাহেন্দ্র ও মিজান পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করছেন।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে ঘটনাস্থলে চার জন মারা যান। হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। .....সংগৃহীত ছবি