Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ জুন ২০২৫
০৭:৩৯ অপরাহ্ন

রাজারছড়া থেকে ৮০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার 3 drug dealers arrested with 80,000 yaba pills

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, বুধবার ৪ জুন সকালে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর অভিযানিক দল ঢাকা ইন্ট এর সার্বিক সহযোগিতায় রাজারছড়া এলাকা হতে দীর্ঘ ১০ ঘন্টার সফল অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে এসব ইয়াবাসহ ৩ জন মাদক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে অপর একজন মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতার মাদক কারবারীরা হলেন নজির আহম্মদ (৪৮), পিতা-আব্দুল আমিন, জাকির হোসেন (৪৭), পিতা-আব্দুল জলিল, মোঃ হাসান আলী (৪৮), পিতা-মৃত কাশেম, রাজারছড়া, ১নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news