Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৬ জুন ২০২৫ | ০২:৫৯ অপরাহ্ন

ডা. জুবাইদা রহমান লন্ডনে পৌঁছেছেন

অনলাইন ডেস্ক : ০৬ জুন ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে পৌঁছেছেন। শুক্রবার (৬ জুন) বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল, যারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ-সংক্রান্ত তথ্য ও ছবি প্রকাশ করেছে।

এর আগে, বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন ডা. জুবাইদা রহমান। লন্ডনে স্বামী তারেক রহমান ও কন্যার সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

গত ৬ মে দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে ঢাকায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। ঢাকায় অবস্থানকালে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন।

ডা. জুবাইদা রহমানের জন্ম সিলেটে। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন এবং সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে শিক্ষা ছুটিতে লন্ডন যাওয়ার পর সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়ে লন্ডনে পাড়ি জমান। পরে তিনি যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

........সংগৃহীত ছবি