Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৮ জুন ২০২৫
০৬:২৩ অপরাহ্ন

কারাবন্দিরা পাচ্ছেন বাড়িতে রান্না করা খাবার

অনলাইন ডেস্ক : Prisoners are getting home-cooked meals

ঈদ মানে আনন্দ আর খুশি। আর এই ঈদের দিনে স্বজনদের ছেড়ে চার দেয়ালের মাঝে কেমন কাটছে কারাবন্দীদের? স্বজনদের ছেড়ে তাদের বেদনাবিধুর ঈদ উল আজহাকে আনন্দে রূপ দিতে কারা কর্তৃপক্ষের চেষ্টার কমতি নেই। রোববার (৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিন। পূর্বঘোষিত নিয়ম মেনে পরিবারের রান্না করা খাবার খেতে পারছেন কারাবন্দিরা।

রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য স্বজনরা বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন। সে খাবার তল্লাশি শেষে পৌঁছে দেওয়া হচ্ছে বন্দিদের কাছে।

রোববার (৮ জুন) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের বন্দিদের জন্য তাদের স্বজনরা বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এলে সেগুলো যথাযথভাবে তল্লাশি করে বন্দিদের দেওয়া হচ্ছে।

এ কাজকে তরান্বিত এবং সহজ করতে কর্তব্যরত কারারক্ষীর পাশাপাশি আশপাশের স্কুল ও কলেজের ছেলে-মেয়েদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে শনিবার (৭ জুন) ঈদের দিন কারাবন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের মৌসুমি ফল ও শরবত দিয়ে আপ্যায়ন করা হয়। 

কারা কর্তৃপক্ষ জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আগত দর্শনার্থীদের মৌসুমি ফল লিচু, শরব দিয়ে স্বাগত জানানো হয়েছে। এ ছাড়া শিশুদের জন্য দেওয়া হয়েছে ললিপপ, ক্যান্ডি এবং চিপস।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news