Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ জুন ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

​গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বেনাপোলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : GM Shahabuddin Azam

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জি এম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বিনাপানি গার্স স্কুল রোড এলাকার মৃত মইনদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, আগে থেকেই ইমিগ্রেশনে তথ্য আসে যে, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারে। সেই অনুযায়ী বহির্গমন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে তার পাসপোর্ট ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, তার নামে গোপালগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। ইমিগ্রেশনে গ্রেপ্তার আসামি গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news