Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ জুন ২০২৫
০৪:১৪ অপরাহ্ন

শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত ২০ জন

অনলাইন ডেস্ক : A fierce conflict between the two sides

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) ভোরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূচনা হয় সোমবার রাতে, স্থানীয় জুলুস মিয়ার ছেলে জুয়েল নিজ জমিতে শসা চুরি করতে দেখে প্রতিবেশী জালাল মিয়ার ছেলে হৃদয়কে। চুরির সময় হৃদয়কে ধরে ফেলেন জুয়েল এবং তার অভিভাবকদের কাছে অভিযোগ করেন। হৃদয়ের পক্ষে তার চাচা এসে ক্ষমা চাইলেও, বিষয়টি মীমাংসায় না গড়ায়ে উত্তেজনা ছড়ায়।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার ভোরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মীর্জা আলী ও জুয়েল মিয়ার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। টানা তিন ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে জুয়েল মিয়ার পক্ষের লোকজনকে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে মীর্জা আলীর অনুসারীরা চিকিৎসা নিচ্ছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার জানান, ভোরে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news