রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়িত হওয়ায় মু: রেজা হাসান কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদোন্নতি হওয়ায় মু: রেজা হাসান কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
অভিনন্দন বার্তা জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়িত হওয়ায় মু: রেজা হাসানকে অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি আরোও বলেন, রেজা হাসানের প্রচেষ্টায় রাজশাহী জেলা ও উপজেলায় রাজশাহী জেলা পরিষদের মাধ্যমে শহর ও গ্রামে অনেক উন্নয়ন করা সম্ভব হচ্ছে।
আমি আশা করছি আগমীতে তাঁর কর্ম দক্ষতার মধ্য দিয়ে রাজশাহী জেলা পরিষদের ভাবমুর্তি উন্নয়নসহ বাংলাদেশ কে আরো এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা কমানা করছি।