Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৬ জুন ২০২৫ | ১২:৩৬ অপরাহ্ন

জাতীয় আন্তঃজেলা সেপাক টাকরো প্রতিযোগিতায় রাজশাহী জেলা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: ১৬ জুন ২০২৫

ঢাকায় অনুষ্টিত সদ্য সমাপ্ত জাতীয় আন্তঃ জেলা সেপাক টাকরো প্রতিযোগিতায় রাজশাহী জেলা নীলফামারী জেলাকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ায় গতকাল রোববার (১৫জুন) সকালে খেলোয়াড় ও দলীয় কর্মকর্তা মোঃ সাইফুজ্জামান বাচ্চু, কোচ মোঃ ও মোঃ আফজাল জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এর আগে তিনি বলেন প্রতিদিন সেপাক টাকরোর খেলোয়াড় ও কোচ জেলা স্টেডিয়ামে অনুশিলন করতে দেখা যায় কিন্ত আমরা তাদের সঠিকভাগে গাইড করতে পারিনা  তবে সার্বিক সহযোগিতা করার জন্য আগামী অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হবে বলে দলীয় খেলোয়াড় ও কর্মকর্তাদের জানান।

দলীয় কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন বাচ্চু জানান থাইল্যান্ডে অনুষ্টিতব্য ৩৮তম সেপাক টাকরো কিংস কাপ কাপ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দলের ১২ জন খেলোয়াড়ের মধ্যে রাজশাহীর ৪ জন খেলোয়াড় সুযোগ পেয়েছে। তারা হলেন যথাক্রমে  আফজাল হোসেন, রিসাত, মোসাঃ সুমাইয়া খাতুন ও মোসাঃ তিশা খাতুন। বিষয়টি শুনা মাত্রই জেলা ক্রীড়া অসিার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন তাদের অভিনন্দন জানান ও পুর্ন সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।  এ সময় এডহক কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান রতনসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

ঢাকায় অনুষ্টিত সদ্য সমাপ্ত জাতীয় আন্তঃ জেলা সেপাক টাকরো প্রতিযোগিতায় রাজশাহী জেলা নীলফামারী জেলাকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে।ছবি - কাবিল হোসেন